সূত্রের খবর, আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের নিয়ে বিরাট ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সম্ভবত *পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে, পার্শ্ব শিক্ষক নাম বদলে হচ্ছে Additional Assistant Teacher (অতিরিক্ত সহকারী শিক্ষক)।* 



এছাড়াও পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরী হচ্ছে নয়া বেতন কাঠামো, যা খবর তাতে এর ফলে তাদের *বেতন এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় ৩ গুণ।* 

প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে - 

₹৩৫,০০০/-

উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে - ₹৪০,০০০/-


শুধু এখানেই শেষ নয়, পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপহার। 


• এর মধ্যে প্রথমেই থাকছে মহিলা পার্শ্ব শিক্ষিকাদের জন্য ৭৩০ দিনের Child Care Leave (CCL)।


• এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলে কমপক্ষে ১ জন করে পার্শ্ব শিক্ষক সদস্য হিসেবে থাকবেন।


• মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে পার্শ্ব শিক্ষকরা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবে।


• পার্শ্ব শিক্ষকদের জন্য আনা হচ্ছে সাধারণ এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া।


• পার্শ্ব শিক্ষকদের জন্য পৃথক একটি সার্ভিস রুল সহ তাদের জন্য সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য।


সূত্রের খবর রাজ্যের প্রায় ২৬,০০০ চাকরিহারা শিক্ষকদেরও পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারে রাজ্য সরকার, তাই পার্শ্ব শিক্ষক নামটিকেও বদলে ফেলা হচ্ছে, কারন শিক্ষার অধিকার আইনে নতুন করে আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবেনা, তাই নাম বদলে ঘুর পথে চাকরিহারাদের সুযোগ পাইয়ে দিতেই রাজ্যের এই উদ্যোগ। তবে যাই হোক না কেন, এর ফলে যে রাজ্যের প্রায় ৫০ হাজার পার্শ্ব শিক্ষক উপকৃত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।