কলকাতা, ২৯ আগস্ট ২০২৫

রাজ্যের ICT Phase-5 ও Phase-6 প্রকল্পের অধীনে কর্মরত ৯৩১০ জন কম্পিউটার শিক্ষকের মধ্যে ৩৭১৯ জন শিক্ষক বছরের পর বছর ধরে নানান সরকারি সুবিধা থেকে বঞ্চিত। নিয়োগ এক প্রকল্পের হলেও সুবিধা প্রদানের ক্ষেত্রে তৈরি হয়েছে প্রকট দ্বিচারিতা

অবহেলিত শিক্ষকদের অভিযোগ, তাঁদের প্রাপ্য বেতন, চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য সুযোগ-সুবিধা এখনও কার্যকর হয়নি। অনেকেই দীর্ঘ ৮-১০ বছর ধরে একই অবস্থায় কাজ করছেন, অথচ অন্য পর্যায়ের ICT শিক্ষকেরা ইতিমধ্যেই বিভিন্ন সুবিধা পেয়েছেন।

একজন Phase-5 শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন —

“আমরা একই প্রকল্পের অংশ, একই দায়িত্ব পালন করি, তবুও আমাদের ৩৭১৯ জনকে অবহেলিত রাখা হচ্ছে। এটা কোনোভাবেই ন্যায্য নয়। মাননীয়া মুখ্যমন্ত্রী সবসময় ন্যায়ের পক্ষে থেকেছেন। তাই আমরা তাঁর কাছেই শেষ ভরসা রাখছি।”

শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন দ্রুত হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করেন।